প্রচ্ছদ »
লিড নিউজ
ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন - News Bangla 24 BD
ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি উদ্বোধন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স প্রদর্শন করা হয়। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৮ একর জমির উপর ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠা করা হয়। একই সময়ে নব নির্মিত ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসটিও উদ্বোধন করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 