News Bangla 24 BD | ঝিনাইদহে উপজেলা পরিষদ চত্বরে ১২’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে উপজেলা পরিষদ চত্বরে ১২’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে ১২’শ কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করে উপজেলা কৃষি অফিস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ঘোড়লাশ ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী, গ্রীণ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার ১২’শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে সার ও এক কেজি করে সরিষা বীজ দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ