News Bangla 24 BD | গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৮, অস্ত্র উদ্ধার - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৮, অস্ত্র উদ্ধার


 গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৮জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার রওশন সড়কের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. কাজল মিয়া (১৯), মো. কামাল হোসেন (২৭), মো. সুমন মিয়া ওরফে শুভ (১৮), মো: মামুন (২০), মো. রোহান ইসলাম (১৮), সুমন মিয়া (১৮), আপেল মিয়া (২০) ও মো. রবি (২৫)। এ সময় তাদের দখল থেকে দুইটি চাপাতি, ৫টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায় বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ মো. মুক্তার হোসেন জানান, শুক্রবার রাত ২টার দিকে নগরীর চান্দনা এলাকার রওশন সড়ক মোড়ে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দখল থেকে দুইটি চাপাতি, ৫টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। ওসি আরো জানান, ডাকাতি ও অস্ত্র আইনে পুলিশ বাদি হয়ে বাসন থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ