News Bangla 24 BD | কাপাসিয়ায় সরকারের উন্নয়ন কর্মকা- প্রচারে রোড শো - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কাপাসিয়ায় সরকারের উন্নয়ন কর্মকা- প্রচারে রোড শো


কাপাসিয়া প্রতিনিধি : সরকারের উন্নয়ন কর্মকা-ের তথ্য তৃণমূল পর্যন্ত তুলে ধরতে গত ২ নভেম্বর রাতে কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নসহ কাচাঁ বাজারের ‘‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’’ স্লোগানে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাদক ও বাল্যবিবাহ নিয়ে নির্মিত চলচ্চিত্র, টিভিসি, মুক্তিযোদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি ডিরেক্টর জেনারেল মো. ফিরোজ খান, ঢাকা পশ্চিম জোনের উপ পরিচালক আসলাম সিকদার, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, জেলা আনসার অ্যাডজুটেন্ট একেএম জিয়াউল আলম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাইদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্প একনেকে অনুমোদন করেছেন সরকার। দেশে এই কর্মসূচির আওতায় চার হাজার ৫৫৩টি ইউনিয়নের প্রতিটিতে প্রতিদিন সকালে একটি স্কুলে এবং বিকেলে জনবহুল স্থানে এসব উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ