News Bangla 24 BD | গাজীপুরে নারী মেলা মহিলা উন্নয়ন সমিতি একটি অনন্য নাম - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাজীপুরে নারী মেলা মহিলা উন্নয়ন সমিতি একটি অনন্য নাম


নারী মেলা মহিলা উন্নয়ন সমিতি একটি অনন্য নাম। প্রতিষ্ঠানটি গাজীপুরে নারীদের উন্নয়নে ব্যপক কাজ করে চলেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের বোর্ড বাজার ও হোতাপাড়া এলাকায় সমাজের পিছিয়ে পড়া দুস্থ, অসহায় এবং গরীব মহিলাদেরকে হাতে কলমে ব্লক বাটিক ও ডেকোরেশন পিছ তৈরী কাজে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তুলেছে। এখন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ওই দুই এলাকার ৮০ জন নারীকে আর হতাশা নিয়ে ঘরে বসে থাকবে না। তারা ইচ্ছা করলেই ঘরে বসেই আয় করে স্বাবলম্বী হতে পারবে।
বিশেষ করে যারা স্বামী পরিত্যাক্তা তারা তাদের পরিবার পরিজন নিয়ে চলার একটা অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।
নারী মেলা মহিলা উন্নয়ন সমিতি আগামী দিনে তাদের কর্মকান্ডকে আরো এগিয়ে নিতে সচেষ্ট। তারা ডোনার প্রতিষ্ঠান বা সরকারের বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতা পেলে দেশের নারী উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখতে পারবে।
প্রতিষ্ঠানটির সভাপতি কানিজা আক্তার কণা এ প্রতিবেদককে বলেন- আমাদের ইচ্ছা শক্তি প্রবল। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে ওই ইচ্ছা শক্তিকে ইচ্ছা মাফিক কাজে লাগাতে পারছিনা। কাজেই আমি সরকারি-বেসরকারি সকল দাতা প্রতিষ্ঠানের সহযোগিতা একান্তভাবে দাবি করছি।
তিনি আরো জানান- তার প্রতিষ্ঠান উপরোক্ত ট্রেড ছাড়াও সেলাই, মৌচাষ, মাশরুম, ক্যাটারিং, বিজনেস মেনেজমেন্ট, ব্যাগ, মৃৎশিল্প ও এমব্রডারিংসহ নানা ট্রেড রয়েছে। যে গুলো জানা থাকলে নারীরা ঘরে বসেই কর্মক্ষম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ