News Bangla 24 BD | কালীগঞ্জে দুর্ঘটনায় এক জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত লাল মিয়া (৪০) উপজেলার চৈতারপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।

 সোমবার সাড়ে ১১টারদিকে উপজেলার চৌধূরী বাড়ি সংলগ্ন টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কেঘটনাটি ঘটেছে।
জানাযায়, সোমবার সকাল ১১টার দিকে লাল মিয়া সাইকেল নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের চৌধুরী বাড়ি সংলগ্ন রাস্তায় পৌছলে বিপরীত থেকে আসা দ্রুতগামী সিমেন্ট ভর্তি সেভেন রিং কম্পানীর ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার এস আই সুলতান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ও মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে এসআই সুলতান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত লাল মিয়ার লাশের ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ