News Bangla 24 BD | শ্রীপুরে স্টীম ওয়্যার কারখানায় ভাংচুর ও শ্রমিক অসন্তোষ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শ্রীপুরে স্টীম ওয়্যার কারখানায় ভাংচুর ও শ্রমিক অসন্তোষ


গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামে সোমবার অনুমান সকাল ১০ টার দিকে বকেয়া বেতন ভাতার দাবিতে স্টীম ওয়্যার লিঃ কারখানার শ্রমিকরা কারখানায় ভাংচুর করে মর্মে খবর পাওয়া গেছে। পরে বিকেলে তারা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে কেওয়া নতুন বাজারে বিক্ষোভ প্রদর্শণ করে।
ওই কারখানার সুইং অপারেটর সোহানা আক্তার, কোয়ালিটি ইন্সপেক্টর মারুফ ও শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানার কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও তা পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা তাদের ঘর ভাড়া ও দোকানে বাকি পরিশোধ করতে পাছেনা। এতে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
কারখানার মানব সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ব্যবসায় উত্থান-পতন থাকে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করে আসছিলো। কিন্তু সেপ্টেম্বর মাসের কিছু ও অক্টোবর মাসের পুরো বেতন শ্রমিকদেরকে দেয়া সম্ভব হয়নি। তবে বেতন দেয়ার প্রক্রিয়া চলছে। হঠাৎ করেই সোমবার সকালে কাজে যোগ দিয়ে তারা কারখানায় ভাঙচুর চালায়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ