গাজীপুরে সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি
গাজীপুরে সম্পূর্ণ সরকারি খরচে মোটরযান ড্রাইভিং এবং গাড়ি রক্ষাণাবেক্ষণ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসইপিআই এবং বিআরটিসি যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করেছে।
সোমবার গাজীপুরস্থ নগপাড়া এলাকায় অবস্থিত বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের তৃতীয় রাউন্ড উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিআরটিসির ট্রেনিং ম্যানেজার প্রকৌশলী ফাতেমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিসির ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমাদের এই জনশক্তিকে কারিগরী ভাবে দক্ষ করে গড়ে তোলা গেলে এরা বাংলাদেশের আভ্যন্তরীণ প্রয়োজন মিটাতে সক্ষম হবে এবং একই সাথে বর্হিবিশ্বেও চাহিদা পূরণ করে দেশের জন্য বিপুল বৈদেশিক মূদ্র এনে দিতে পাবে। ফলে তারা পারিবারিক, সামাজিক ও আর্থিক নিরাপত্তা লাভেও সামর্থ হবে।
বিআরটিসির প্রকৌশলী ফাতেমা বেগম জানান, প্রতিটি রাউন্ডে দুই বেলায় ৩৫০জন প্রশিক্ষণার্থী সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ নিচ্ছেন। চার মাস ব্যাপী এ প্রশিক্ষণে মোটরযান ড্রাইভিং ছাড়াও গাড়ি রক্ষণাবেক্ষণ, মেরামত, আরবী ও ইংরেজী ভাষার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 