কালিয়াকৈরে ৭০৫পিস ইয়াবাসহ ৯জন গ্রেফতার
কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ৭০৫পিচ ইয়াবা এবং ৩০পুড়িয়া হেরোইনসহ ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হলো,উপজেলার সেজাবহ এলাকার মৃত জলিল মিয়ার ছেলে তোফাজ্জল(৩৬)১০পিচ ইয়াবা,সানাইদারপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে বরকত(৩০)০৮পিচ ইয়াবা,ভান্নারা এলাকার সুজন মিয়ার স্ত্রী শাহনাজ(৩৫)৫২পিচ ইয়াবা,রাখালিয়াচালা সোলায়মান মিয়ার বাড়ির ভাড়াটিয়া শওকত আলীর ছেলে শাহিন আলম (২৫) ১৫ পিচ ইয়াবা,সফিপুর বেকারি মোড় এলাকার মোস্তাফিকুর রহমানের ছেলে মহসিন(২৬)১০পিচ ইয়াবা,নৈহাটি এলাকার আ:বাছেদ মিয়ার ছেলে জসিম(৩২)২০গ্রাম পুড়িয়া,শাহবাজপুর এলাকার ননী গোপাল গোস্বামীর ছেলে সুজিত গোস্বামী(৩৭)১০পুড়িয়া,কারল সুরিচালা এলাকার হারিছুজ্জামানের ছেলে সবুজ(২৬)৬০০পিচ ইয়াবা,চান্দরা পলানপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে ছলিম(৫০) ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আলমীর হোসের মজুমদার বিষয়টি নিশ্চত করে বলেন,গ্রেফতারকৃতদের মঙ্গল সকালে গাজীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 