গাজীপুরে ২৫ টন পলিথিন ব্যাগ জব্দ
গাজীপুর মহানগরের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সকাল থেকে দুপুর পর্যান্ত তারা পলিথিন জব্দের অভিযান পরিচালনা করে। এতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গাজীপুর মহানগরের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওইসব এলাকায় ছয়টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসব পলিথিন ও গুদাম মালিক গুদাম তালাবদ্ধ করে পালিয়ে যায়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া ও শেখ মোজাহীদ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 