News Bangla 24 BD | কোন অপশক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবেনা- এসপি শামসুন্নাহার - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কোন অপশক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবেনা- এসপি শামসুন্নাহার


গাজীপুরের জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন- নির্বাচনকে সামেন রেখে কোন ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষার্থে কোন রকম ছাড় দেয়া হবে না। মাথাচাড়া দিতে দেয়া হবেনা কোন অপশক্তিকে।
মঙ্গলবার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসপি শামসুন্নাহার আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমি জবরদখলকারী সমাজের যত উচুঁতলার ব্যক্তিই হোন না কেন, কোন রকম ছাড় দেয়া হবে না। মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জুয়ারি, ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে।
তিনি অন্ষ্ঠুানে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও আইনি ব্যাখ্যা প্রদান ধরেন।
ওপেন হাউজডে অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু-বকর সিদ্দিক বলেন- পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশনায় আমরা আমাদের এই ইউনিয়নের সকল প্রকার অপরাধ দমন করাবো। বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর বাড়িয়া পুলিশ ফাড়িতে জি.ডি নেয়ার দাবী জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ এমদাদুল হক, পিরুজালী ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল উদ্দিন, জেলা আওয়ামী মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল মাহমুদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ।
অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর থানা সার্কেল অফিসার তোফাজ্জল হক, জয়দেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াৎ হোসেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ