ঝিনাইদহে সিও’র মাদক বিরোধী মতবিনিময় সভা ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহে সিও’র মাদক বিরোধী মতবিনিময় সভা ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিও চাকলাপাড়া কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। সিও নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সিনিয়র সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমীর স্ধাারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা সভাপতি রুবেল পারভেজ, কৌতুক অভিনেতা হুমায়ুন কবিরী টুকু প্রমুখ। পরে মাদক বিরোধী মতবিনিময় সভা শেষে সিও’র পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা কমিটিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সে সময় বক্তারা যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 