News Bangla 24 BD | গাজীপুরের পূবাইলে অগ্নিকান্ডের ঘটনায় আরেকজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের পূবাইলে অগ্নিকান্ডের ঘটনায় আরেকজনের মৃত্যু


শুক্রবার বিকেলে অনুমান ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গাজীপুরের পূবাইলে টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আহত আরেক জন মৃত্যু বরণ করেছেন। তার নাম মোঃ স্বাধীন ফরাজী (২৬)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা সাতে দাড়ালো।
স্বাধীন ফরাজীর বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার গরইল গ্রামে। তার পিতার নাম মৃত সিরাজ ফরাজী। তিনি পুবাইলে পরিবারের সাথে থাকতেন। তার স্ত্রী সাজেদা জানান, ঘটনার সময় ওই কারখানার পাশের রাস্তা দিয়ে যাত্রী বহন করছিলেন স্বাধীন। বিস্ফোরণে তার শরীরের ৫৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধ হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ