ঝিনাইদহে যৌন হয়রানি রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহে যৌন হয়রানি রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সৃজনী ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সৃজনী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. এম হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (অপারেশন) মহাসীন হোসেন, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম নাইমুর রহমান, ইউপি সচিব আফরোজা খাতুন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এডঃ মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন রেডিও ঝিনুকের ষ্টেশন ম্যানেজার পারভীন নাহার। অনুষ্ঠানে বক্তরা, যৌন হয়রানি রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 