কালিয়াকৈরে ঢাকা রিসোর্টের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
শুক্রবার গাজীপুররের কালিয়াকৈরের বান্দাবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত ঢাকা রিসোর্টের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন- কর্মজীবী মানুষকে সজীব রাখতে দেশে বিনোদন, আনন্দ ও পর্যটন কেন্দ্রের প্রয়োজন রয়েছে। এতে দেশ উন্নত হবে। একই সঙ্গে দেশে বিভিন্ন উন্নতমানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র ও বিনোদন কেন্দ্র গড়ে তুলতে হবে।
মন্ত্রী ঢাকা রিসোর্টের উদ্বোধন শেষে রিসোর্টটির গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন- তথ্য সচিব মরতুজা আহমদ, অতিরিক্ত সচিব এস এম হারুন-অর রশিদ, এএস এম মাহবুবুল হক, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর, ঢাকা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ ও তথ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 