ঝিনাইদহে পুলিশের বিশেষ নিরাপত্তা টহল জোরদার
ঝিনাইদহঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্রকরে ঝিনাইদহে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিকেলে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে টহল দেয়। কোন প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নির্বাচনে তফসিল ঘোষনার পর কোন দল বা গোষ্ঠি যাতে শহরে নাশকতামুলক কর্মকান্ড না করতে পারে সেজন্য সদর থান পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে পুলিশি নিরাপত্ত ব্যবস্থার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে টহল দেওয়া হয়েছে। এছাড়াও শুক্রবার দিনভর সদর খানার পক্ষ থেকে নিরাপত্তার জন্য স্টাইকিং ফোর্স গঠন করে বিশেষ টহল জোরদার করা হয়েছে। নাশকতা বা বিশৃঙÍলা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 