News Bangla 24 BD | টঙ্গীতে আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালন - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

টঙ্গীতে আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালন


টঙ্গী : গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ভাওয়াল বীর, গাজীপুর ২-আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার টঙ্গী নতুন বাজার সংলগ্ন আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন করার লক্ষ্যে উক্ত সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ছোট ভাই মতিউর রহমান মতি ও তার বোন গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নাজমা বেগম, টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন, টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদাদুল হক, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর উপস্থিতে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করে কেক কাটে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালন করা হয়। কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে শুক্রবার গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে দিন দুপুরে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রসীদের ব্রাশফায়ারে নিহত হন। ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের সাবেক পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর ২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর ২ বার আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে ২ দফা পুবাইল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আর্šÍজাতিক শ্রমিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীন হওয়ার পর একদিকে শিক্ষক অন্যদিকে রাজনীতি ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ