News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সদস্য আটক - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাজীপুরে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সদস্য আটক


খবর বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই ও মুক্তিপন আদায়ের লক্ষ্যে অপহরণকারী চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল। ছিনতাইকারীরা নিরীহ মানুষকে ছুরিকাঘাত করে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। র‌্যাবের গোয়েন্দারা দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
শনিবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন পূর্ব- বাহাদুরপুর এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন ওয়ার্ড নং-২২, পূর্ব বাহাদুরপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ শফিক(৩২) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ শফিক(৩২), পিতা-মৃত বছির উদ্দিন, ২। মর্জিনা বেগম(২৭), স্বামী-মোঃ শফিক, পিতা-মোঃ মকবুল হোসেন, উভয় সাং-পূর্ব বাহাদুরপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর বসত ঘর তল্লাশী করে আসামীদের দখলে থাকা ৯৬(ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২২২০/- টাকা, ১৩ (তের) টি মোবাইল ফোন, ০৬ (ছয়) টি মানিব্যাগ, ০৫ (পাঁচ) টি হাত ঘড়ি, ০৩ (তিন) টি ফায়ারিং সিলিন্ডার, ০১ (এক) টি অকেজো উঊঊচ ডঊখখ ঝটইগঊজঝওইখঊ চটগচ, ০১ (এক) টি চাইনিস কুড়াল, ০২ (দুই) টি চাকু, ০১ (এক) টি গ্রীল কাটার মেশিন, ০২ (দুই) টি করাত, ০১ (এক) টি শাবল উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর পাশাপাশি তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং ভয়ভীতি দেখিয়ে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। আসামীদের বিরুদ্ধে সদর থানা নিয়মিত মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ