News Bangla 24 BD | গাজীপুরে বিদুৎ উপকেন্দ্র, স্কুল ও রাস্তা উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

গাজীপুরে বিদুৎ উপকেন্দ্র, স্কুল ও রাস্তা উদ্বোধন


গাজীপুর সদর উপজেলার খুন্দিয়াতে বৃহস্পতিবার সকালে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অধিভূক্ত গাছা- ০৩ উপকেন্দ্র ২০ এমভিএসহ কুমুনে মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়, দিগধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরো ৯টি বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমুকি এমপি।
উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন, মেহের আফরোজ চুমকি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও দিগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে ৫ কোটি টাকা, গাজীপুর পল্লী বিদুৎ সমিতির-১ গাছা-৩ উপকেন্দ্র ২০ এমভিএ ১৬ নির্মানে কোটি টাকা এবং কালনী ক্ষুন্দিয়া রাস্তা, কুমুন বাজার হতে খাতিয়া রাস্তা এবং আরো ৯টি রাস্তা নির্মাণে ১৮ কোটি টাকা ও রেওলায় ভুমি অফিস স্থাপনের জন্য ৫৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়ে তার কাজের উদ্বোধন করেছি।
তিনি আরো বলেন বাড়ীয়ার ক্ষুন্দিয়াতে গাছা-৩ উপকেন্দ্র ২০ এম ডি এ নির্মাণ হওয়ায় শ্রীপুরের প্রহলাদপুর, গাজীপুর সদরের বাড়ীয়া ইউনিয়ন, গাজীপুর সির্টি কপোরেশনের আংশিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও বিদ্যুতের কোন ঘাটতি হবে না। এর ফলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা, বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান আক্তার উজ্জামান শুক্কুুর, গাজীপুর পল্লী বিদুৎ সমিতি ১ সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রনয় ভুষণ দাস, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম নেজ বাহার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মোঃ আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ