News Bangla 24 BD | ঝিনাইদহে শিক্ষকদের আনন্দ র‌্যালি ও সমাবেশ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ঝিনাইদহে শিক্ষকদের আনন্দ র‌্যালি ও সমাবেশ


ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও বার্ষিক ৫% প্রবৃদ্ধির দাবি মেনে নেওয়ায় ঝিনাইদহে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি জয়ারাণী চন্দ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর উপজেলা শাখার সভাপতি মুনির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক ছাব্দুল হোসেন, কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ