News Bangla 24 BD | পার্বতীপুর আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

পার্বতীপুর আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার আনসার ভিডিপির সদস্যদের নিয় এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ডার মো: আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের পরিচালক রেজাউল করীম, পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক, মডেল থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, ফুলবাড়ি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রামানিক ও পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, আনসার ভিডিপি উন্নয়ণ ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমূখ।
প্রতিবছরের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জীবন বাজি রেখে সুষ্ঠ্য ও সুন্দর করার লক্ষে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করবে এমনটই প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে প্রতি বছরের ন্যায় পার্বতীপুরের আনসার ভিডিপি দলনেতাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় পৌর সভার দলনেতা আনিছুর রহমানকে একটি বাইসাইকেল প্রদান করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি আরও বলেন, ১৯৪৮ সালে বাংলাদেশে আনসার বাহিনী গঠন করা হয়। আগামীতে ও সরকারের সকল কর্মকান্ডে এ বাহিনী সহযোগীতা করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ