আসন্ন নির্বাচনকে ঘিরে শৈলকুপায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঝিনাইদহঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা পর্যালোচনা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা রোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের সকলের প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিময় নির্বাচন জনগনকে উপহার দিতে চাই। একই সাথে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপ¯িথত ছিলেন।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 