গাজীপুরে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা প্রদান
রওশন আরা নুপুর : গাজীপুর কর অঞ্চলের গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী সেরা করদাতাদের মাঝে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার কর অঞ্চল গাজীপুরের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাদের হাতে সম্মাননা, সনদপত্র ও ট্যাক্স কার্ড বিতরণ তুলে দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান।
গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) কে এম আরিফুল হক, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সেরা ও সর্বোচ্চ করদাতা মোঃ মোবারক হোসেন, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আহসান উল্লাহ অন্তু প্রমুখ।
অনুষ্ঠানে এ বছরের সেরা করদাতা হিসেবে কর অঞ্চল গাজীপুর ও টাঙ্গাইল জেলার ২১ জনকে সেরা করদাতা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।
২০১৭-১৮ অর্থবছরে গাজীপুর কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৬২৫ কোটি টাকা। এর বিপরীতে কর আহরণ হয়েছে ৫৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ কোটি টাকা কম রাজস্ব আহরণ করা হয়েছে। চলতি অর্থবছরে গাজীপুর কর অঞ্চলে ৮২৯ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের এ সময় পর্যন্ত ১০০ কোটি টাকার উপর রাজস্ব আদায় হয়েছে।
কর অঞ্চল গাজীপুরের আয়োজনে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে ১৩ নভেম্বও থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী আয়কর মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পযর্ন্ত মেলায় আয়কর প্রদান করা যাবে। এছাড়া ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর টাঙ্গাইলে মেলা অনুষ্ঠিত হবে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 