টঙ্গীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মোবারক হোসেন (২৮) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি এলাকার মধু মিয়ার ছেলে। তাকে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
টঙ্গী থানার এএসআই অজিত কুমার শাহ্ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মরকুন পশ্চিম মিরেরপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোবারক হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান এএসআই অজিত কুমার। এ ঘটনায় রাতেই টঙ্গী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 