News Bangla 24 BD | গাজীপুরে হারবাইদ উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ করেন - প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে হারবাইদ উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ করেন — প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মহানগরের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সচিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এসময় আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সভাপতি কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, আলহাজ্ব মো. আজিজুর রহমান শিরিষ, নিউ মেঘনা টেক্সটাইল মিলস্ চেয়ারম্যান অধ্যক্ষ এম. জাহিদ আল মামুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারফত আলী দেওয়ান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আক্কাস আলী, মো. সিরাজুল ইসলাম, মহানগর যুবলীগের সদস্য ইকবাল হোসেন মাষ্টার, রাজিবুল হাসান রাজিব, অধ্যক্ষ আব্দুল মজিদ, আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ