News Bangla 24 BD | ঝিনাইদহে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

ঝিনাইদহে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি ব্যবহারের উপর কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক অশোক কুমার হালদার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ডু, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুল রউফ, সদর উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষকবৃন্দ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেপে, শিম, বেগুন, আম সহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমানে উৎপানের উপর দিক-নির্দেশনা প্রদান করেন। সদর উপজেলার ৫০ জন কৃষাণ-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ