গাজীপুর-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাতিল
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, ওই আসনে মোট ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে জামানত হারাবেন প্রার্থী। আর এবারের মোট ভোটারদের মধ্য থেকে আওয়ামী লীগের প্রার্র্থী ইকবাল হোসেন সবুজ ৩ লাখ ৪৩ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী পেয়েছেন ৩৭ হাজার ৭৮৬ ভোট, মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে বীর মুক্তিযোদ্ধা এসএম মফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১৮৫ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির নাসির উদ্দিন পেয়েছেন ৭৫২ ভোট, ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম পেয়েছেন ৬১ ভোট ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আফতাব উদ্দিন আহমেদ আওয়ামী লীগকে সমর্থন দিয়েও পেয়েছেন ৩৩৩টি ভোট। এতে এই আসনে বিজয়ী প্রার্থী ছাড়া বাকি ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 