News Bangla 24 BD | জাহিদ আহসান রাসেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জাহিদ আহসান রাসেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো গাজীপুর-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে হারিয়ে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন সংগঠন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩নং ওয়ার্ড ও ৪৭নং ওয়ার্ডের পক্ষ থেকে গাজীপুর মহাগনর আওয়ামীলীগের সহ-সভাপতি, ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন সোহেলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী রবিউল্লা খান, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সৌদি প্রবাসী আওয়ামীলীগ নেতা মাঈন উদ্দিন তালুকদার, বাপ্পি লস্কর, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, ৪৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের পাঠান, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও শিল্পপতি খালেদুর রহমান রাসেল, খালেদ সাইফুল্লাহ সেলিম, যুবলীগ নেতা মামুনুর রশিদ টিটু, লুৎফর রহমান, জালাল পাঠান, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী সৈয়দ ইয়াসিন আব্দুল লতিফ, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুহিনুর বেগম, শুভ মেহের শুভ, যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, এহসানুল আলম, নিউওয়ার্ক ছাত্রলীগের সভাপতি হায়দার আলী, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির শাহ প্রমুখ।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকা প্রতীকে জাহিদ আহসান রাসেল এমপি ৪ লাখ ১৪ হাজার ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ নিয়ে আলহাজ¦ সালাহ উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৫৮ ভোট।

এ বিভাগের অন্যান্য সংবাদ