News Bangla 24 BD | হযরত ওমর হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ভাংচুর মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

হযরত ওমর হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ভাংচুর মানববন্ধন


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুলের ৭ম শ্রেণির ছাত্র হযরত ওমর কে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
শনিবার সকালে হত্যার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুল ছাত্র হজরত ওমর কে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় শনিবার সকালে একটি মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একদিকে শিক্ষার্থীরা মানববন্ধন করে, অপর দিকে শিক্ষার্থীরা বিশাল একটি মিছিল নিয়ে চন্দ্রা ত্রিমোর এলাকা কয়েকবার প্রদক্ষীণ করে। এসময় শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে তিনটি বাস ভাংচুর করে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এঘটনায় প্রায় ২ঘন্টা যান চলাচল ব্যহত হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা একটি সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা হযরত ওমর হত্যাকারীর ফাশির দাবি জানায়। এছাড়াও বিদ্যালয় থেকে বাস সার্ভিস ও ফুটপাত দখলমুক্ত মহাসড়কের দাবি জানায়।
উল্লেখ্য বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে ওই শিক্ষার্থী বাসায় যাওয়ার উদ্দেশ্যে আজমেরী গাড়িতে উঠলে বাসের হেলপার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় । এঘটনায় ওই শিক্ষার্থীর মুত্যু হয়। পুলিশ বাদী হয়ে গাড়ীর ড্রাইভার আকতারুজ্জামান ও হেলপার দুজনের নামে মামলা হয়েছে।
হাইওয়ে পুলিশের এস আই মজিবর বলেন ড্রাইভারকে গ্রেফতার করা সম্ভব হলেও হেলপার পলাতক রয়েছে।
বঙ্গবন্ধু সরকারী স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাশ বলেন, আমরা হযরত ওমর হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। আর শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ