প্রতি বছর পাঁচ কোটি টাকারও বেশি বীজ রপ্তানী করছে লালতীর সীড লি.
প্রতিবছর ১২ মেট্রিক টন লাল তীর উৎপাদিত সব্জি বীজ বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে। যার মূল্য হলো পাঁচ কোটি টাকারও বেশি।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরের বাসন এলাকায় লাল তীর বীজ উৎপাদন কারখানা ও গবেষণা কেন্দ্রে ৬দিন ব্যাপি (১৯-২৪জানুয়ারি) ’লাল তীর ডে’র উদ্বেধনী অনুষ্ঠানে কর্মকর্তারা ওইসব তথ্য দেন।
লাল তীর সীড লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. নাসিম আকবর বলেন, প্রতিবছর শুধু বিভিন্ন দেশ যেমন ওমান, ফিলিপাইন, সৌদি আরব, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইটালী, মালয়েশিয়ায় আমাদের তৈরি হাইব্রিড ও উচ্চ ফলনশীল সব্জি বীজ রপ্তানী হচ্ছে। ২০১৭ সালে এশিয়া মহাদেশের এসব দেশে ১২ মেট্রিক টন সব্জি বীজ রপ্তানী হয়েছে, যার মূল্য পাঁচ কোটি টাকা। ২০১৬সালেও ওইসব দেশে সাড়ে তিন কোটি টাকার মেট্রিক টন বীজ রপ্তানী হয়েছে। তবে এশিয়া মহাদেশ ছাড়াও আমেরিকা, মধ্যপ্রাচ্যেও এখানকার বীজ রপ্তানী হচ্ছে। প্রতিবছর গড়ে ২৫০/৩০০ মেট্রিক টন সব্জি বীজ উৎপাদন হচ্ছে। লাল তীর ১০০টি উফশী এবং ৭৫টি হাইব্রিড জাতের সব্জি উদ্ভাবন করেছে।
লাল তীর লিমিটেড’র চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানান, ১৯৯৬সালে ইস্ট-ওয়েস্ট সীড (বাংলাদেশ) লি. নামে লাল তীরের যাত্রা শুরু হলেও ২০০০সালে এ প্রতিষ্ঠান থেকে উৎপাদিত বীজ বাজারজাত হচ্ছে। এর পর থেকে আর তারা পিছু হটেনি। দেশের পুষ্টি ও খাদ্যাভাব পূরণ করতে ব্যক্তি উদ্যোগে এ ধরণের আরো প্রতিষ্ঠান স্থাপনের গুরুত্ব অপরিসীম। এতে বেকারদের কর্মসংস্থান ও বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক তাজওয়ার এম আউয়াল, বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা গবেষণা প্লট ও কারখানা পরিদর্শন করেন। তারা এ সংক্রান্ত একটি ব্রিফিংয়েও অংশ নেন।
পরিচালক তাজওয়ার এম আউয়াল বলেন, নকল প্রতিরোধে লালতীরের প্যাকেটের রং পাল্টানো হচ্ছে। রোববার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। লাল তীর কৃষক, বিক্রেতা ও পরিবেশকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়ার জন্য অ্যাপস, এসএমএস এবং ফোন কল সেন্টারের মাধ্যমে সেবা দিচ্ছে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫ 