কাউকে দুর্নীতি করতে দেব না- ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমি নিজে দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেব না।’ শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাজীপুর মহানগর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি গাজীপুর মহানগর শাখার সভাপতি বদরুন্নাহার লতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মিজানু রহমান, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাজী সৈয়দ শাহ মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপ্রতি রানী, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া খানম, মরকুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন আরা মমতাজ, আনিসুর রহমান, জাহাঙ্গীর হোসেন, স্মৃতি রানী হাওলাদার, রাবেয়া বিউটি, মাজিয়া বেগম, খালেদা সিকদার, জিয়াসমিন আক্তার, কাজী বসু, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, জাকিয়া বেগম, আরিফ হোসেন, সনেট মিয়া প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুরের প্রতিটি উপজেলায় একটি করে যুব কমপ্লেক্স, একটি ক্রীড়া কমপ্লেক্স ও যুব বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে উন্নীত করা হবে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫ 