News Bangla 24 BD | লাল তীর বীজের মোড়ক পরিবর্তন - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

 অসাধু ব্যবসায়ীদের কবল থেকে ভেজাল ও নকল মুক্ত বীজ রক্ষা করতে এবং কৃষকদের নিকট সরবরাহ করতে লাল তীর বীজের মোড়ক পরিবর্তন করা হয়েছে।

রোববার দুপুরে গাজীপুর মহানগরের বাসন এলাকায় লালতীর বীজের কারখানা চত্বরে লাল তীর সীড লিমিটেডের পরিচালক তাজওয়ার আউয়াল ওই বীজের মোড়ক উন্মোচন করেন।

এসময় লাল তীর সীড লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. নাসিম আকবর, এজিএম আবদুল্লাহ আল হারুন, নির্বাহী কর্মকর্তা নাসরিন সিকদার, জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান, সৈয়দ মহিউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন-কর্মকর্তা, বীজের ডিলারগণ উপস্থিত ছিলেন।
লাল তীর সীড লিমিটেডের পরিচালক তাজওয়ার আউয়াল জানান, লাল তীর সীড’র চাহিদা ও সুনাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী লাল তীরের অনুরূপ মোড়কে নকল বীজ বাজারজাত করায় কৃষকদের স্বার্থে কোম্পানিটি সকল মোড়কের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং ২৩ বছরে পদার্পণের প্রাক্কালে রোববার বিকেলে নতুন মোড়ক উন্মোচনের মাধ্যমে লাল তীর বীজ বাজারজাত শুরু করবে। আগামি ১ ফেব্রুয়ারি ওই মোড়কে বীজ বাজারজাত করা হবে।
পরিচালক তাজওয়ার আউয়াল জানান, লাল তীর সীড লিমিটেড ১৯৯৫ সনে প্রতিষ্ঠিত হয়ে ২৩ বছরে পদার্পণ করল উচ্চ ফলনশীল হাইব্রিড এবং উন্মুক্ত উৎপাদনকারী দেশের অন্যতম যা দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
লাল তীর সীড লিমিটেড দেশের একমাত্র প্রতিষ্ঠান যার উন্নত মানের বীজ উৎপাদন আমদানি প্রক্রিয়াজাতকরণ গবেষণা বিক্রয় ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট। উন্নত বিশ্বের পদ্ধতি অনুসরণের প্রতিষ্ঠানটি দীর্ঘ গবেষণার মাধ্যমে ৩৩ টি সবজির ১৭৫ জাত উদ্ভাবন করেছে যা দেশের সবজি চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি বলেন, ভবিষ্যতে লবণাক্ত জমিতে চাষ যোগ্য সবজির বীজ উৎপাদনের লক্ষ্যে লাল তীর সীড অচিরেই বাগেরহাটের রামপালে গবেষণা কেন্দ্র্র চালু করতে যাচ্ছে যাতে দেশের ফলন অনুপোযোগী ভূমি ও চাষের আওতায় আসে।
রেশম উৎপাদনের লক্ষ্যে লাল তীর ইতিমধ্যে পরীক্ষামূলক প্রথম বেসরকারি উদ্যোগে রেশম চাষ শুরু করেছে। শনিবার থেকে ৬দিন ব্যাপী লাল তীর দিবস শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে চাষী, পরিবেশক, কৃষি ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কৃষি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ