হাইকোর্টের রুল গ্যাসের মূল্যবৃদ্ধি কেন অবৈধ নয়
মনির শিকদার : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কর্তৃক গত বছরের ১৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে মূল্যবৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কমিশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোটের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। রোববার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে ২০১৮ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে মূল্য বৃদ্ধি করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন।

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 