News Bangla 24 BD | টঙ্গীতে মাদক কারবারীদের বিরুদ্ধে গণসাক্ষর কর্মসূচী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

টঙ্গীতে মাদক কারবারীদের বিরুদ্ধে গণসাক্ষর কর্মসূচী


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদক কারবারীদের হাত থেকে পরিত্রান পেতে গণ-স্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী গন-স্বাক্ষরকৃত আবেদনপত্র টঙ্গী পূর্ব থানার ওসি ও স্থানীয় কাউন্সিলরদেরকাছে জমা দেন এলাবাসী। শুক্রবার রাতে নগরীর আরিচপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী যায়, টঙ্গীর ৪৫নং ওয়ার্ডের আরিচপুরস্থ তুরাগ নদীর পাড়ে মাদক কারবারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। এলাকাবাসী বিভিন্ন এব্যাপারে প্রতিবাদ করলে স্থানীয় মাদক কারবারীদের হামলা ও হুমকির সম্মুখিন হয়। ওই এলাকার কথিত নামধারী সাংবাদিক শামীমা ওরফে বেবি আক্তারের ভাই বোনের সংখ্যা ১৮জন। এদের অধিকাংশই মাদক ব্যাবসার সাথে জড়িত। শামিমার ভাই শিশির,সোহেল ও সাদ্দাম টঙ্গী পূর্ব থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী, ছিনতাইকার ও একাধিক হত্যা মামলার আসামী। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, মাদক, ছিনতাই ওধর্ষণের একাধিক মামলা রয়েছে।তাছাড়া কথিত সাংবাদিক শামীমা ওরফে বেবি তার নিজ বাসায় জুয়ার আসর বসিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসাীদের কাছ থেকে চাঁদা আদায়সহ নিজেও মাদক ব্যাবসার সাথে জড়িত বলে এলাকাবাসী দাবী করেছে এবং তাকে গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে তাকে টঙ্গীর সাংবাদিক জগৎ থেকে অবাঞ্চিত ঘোষনার দাবী করে বিভিন্ন উর্দ্ধতন কর্তা-ব্যক্তি ও প্রশাসনের কাছে স্বারক্ষলিপি প্রদানসহ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে কথিত সাংবাদিক শামীমা ও তার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ভাইয়েরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।কতিথ সাংবাদিক শামীমার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। এলাকার কয়েকশত নারী-পুরুষ গত ১৮ জানুয়ারী সন্ধ্যায় সম্মিলিতভাবে গণ-স্বাক্ষর পূর্বক একটি স্বারক লিপি টঙ্গী পূর্ব থানার ওসি, মহানগর পুলিশ কমিশনার,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জনপ্রতিনিধির কাছে জমা দেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী মাদক ব্যবসায়ী, জুয়ারী, ছিনতাইকারী, সন্ত্রাসী ও তথ্যসন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রায় ৪ শতাধিক লোকজনের সমন্বয়ে গণ-স্বাক্ষরকৃত একটি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে অবশ্যইব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ