কালিয়াকৈরের মাংসপট্রিতে শিয়াল জবাই, ঘটনার তদন্ত শুরু
জিল্লুর রহমান, কালিয়াকৈর : কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজারের মাংসপট্রিতে শিয়াল জবাইয়ের ঘটনায় রোববার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে তদন্ত হয়েছে। সফিপুর বাজারের মাংসপট্রিতে শিয়াল জবাই সংক্রান্ত একটি প্রতিবেদন গত ৬ ও ৭ জানুয়ারী তারিখে জাতীয় ও স্থাণীয় দৈনিকসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। স্থাণীয় দৈনিক বাংলাভুমি পত্রিকায় প্রকাশিত সংবাদটি গাজীপুর জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে পরে গাজীপুর জেলা প্রশাসক গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে যথাযথ ভাবে তদন্তের নির্দেশ দিলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামান বিষয়টি তদন্ত শুরু করেন।
জানা যায়, রোববার দিন সকালে কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামান এর নেতৃত্বে একটি তদন্ত টিম সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম লিংকন, যুগ্মসম্পাদক মোতালেব হোসেন, কোষাদক্ষ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, গবিন্দ চন্দ্র, হায়দার আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তদন্তে সফিপুর বাজার মাংসপট্রির ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় তারা জানতে পারেন, রজনী কান্ত বর্মন নামক জনৈক ব্যাক্তি একটি অসুস্থ্য শিয়াল নিয়ে এসে মাংসপট্রির খাসির মাংস বিক্রেতা বাছেদের দোকান থেকে ছুড়ি নিয়ে রাসেলের দোকানের কর্মচারী কালাম ও আরিফের দোকানের কর্মচারী কামাল শিয়াল জবাইয়ে সহযোগীতা করেছে।তদন্ত কর্মকর্তা ২৪ ঘন্টার মধ্যে ওই কর্মচারী কালাম ও কামাল এবং রজনী কান্তকে তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।
কালিয়াকৈর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামান বলেন, সফিপুর বাজারের মাংশপট্টিতে শিয়াল জবাইয়ের বিষয়টির প্রমান পাওয়া গেছে, কিন্তু ওই ঘটনার সাথে সরাসরি যারা জড়িত তাদের পাওয়া যায়নি। ফলে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী
গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার
‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ 