News Bangla 24 BD | আরো ২০০ স্টেডিয়াম নির্মাণ করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

আরো ২০০ স্টেডিয়াম নির্মাণ করা হবে–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। অলস থাকলে মানুষের মধ্যে নানা খারাপ চিন্তা মাথায় থাকে। এই অলস সময়টুকু খেলাধূলায় কাজে লাগাতে পারলে যুবকরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। এজন্য উপজেলা পর্যায়ে আমরা ১৩১টি স্টেডিয়াম নির্মাণ করেছি। এই অর্থবছরে আরো ২০০টি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী গতকাল দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি উপজেলায় যুব ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করতেছি। এই কমপ্লেক্সে একটি সেন্টার থাকবে যেখানে যুব প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। এছাড়া হোম থিয়েটার, ইনডোর গেম্সসহ সকল ধরনের সুবিধা থাকবে। আমি মনে করি এর ফলে যুবরা সময় কাটানোর একটি জায়গা পাবে, পাশাপাশি আত্মকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
পরে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন করে। অনুষ্ঠানে টঙ্গী থানা পুলিশের ওসি কামাল হোসেনের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এছাড়া দু:স্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ