News Bangla 24 BD | হরিণাকুন্ডুর বিভিন্ন এলাকায় পুলিশ সেবা সপ্তাহ পালনে লিফলেট বিতরণ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

হরিণাকুন্ডুর বিভিন্ন এলাকায় পুলিশ সেবা সপ্তাহ পালনে লিফলেট বিতরণ


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাসপাতাল মোড়, একতারার মোড়, উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে ৭ দিন ব্যাপি পুলিশ সেবা সপ্তাহ পালনের অংশ হিসাবে বুধবার দিনব্যপি জনসচেতনামূলক লিফলেট বিতরণ করলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ মশিউর রহমান জোয়ার্দ্দার। “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাচান” “মাদক বিক্রির টাকা কড়ি, ঝুলবে গলায় ফাঁসির দড়ি” “এসো নেশা চেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” “নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা” “পিতা-মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ, যেন না হয় সেদিকে সতর্ক থাকুন” “মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও মাদকস্পটের তথ্য দিন” জঙ্গী জীবন কোন ধর্মীয় জীবন নয়, এটা ইসলামের কলঙ্ক” “ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করি, নির্মল সমাজ গড়ি” “জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করুন” সহ আঠারোটি গুরুত্বপূর্ণ স্লোগান সম্বলীত লিফলেট চাকুরীজিবি, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, গৃহীনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণকালে পুলিশ কর্মকর্তা লিফলেটে উল্লেখিত মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্য প্রদানে জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয় সম্পর্কে অবহিত করার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ