News Bangla 24 BD | ঝিনাইদহে বৈধ মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদাণ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহে বৈধ মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদাণ


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহে বৈধ কাগজপত্রধারী মোটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদাণ করা হয়েছে।

বুধবার বিকেলে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ট্রাফিক পুলিশ।

ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়। এসময় যেসব মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু হেলমেট ছিল না তাদেরকে হেলমেট প্রদান করা হয়। যাদের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছিল তাদের ফুলেল শুভেচ্ছা প্রদাণ করা হয়। এছাড়া যেসকল গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ট্রাফিক ইন্সপেক্টর এ্যাডমিন কৃষ্ণপদ সরকার, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করছে। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপকভাবে হেলমেট পরিধানের বিষয়টি ছড়িয়ে দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ