News Bangla 24 BD | ঝিনাইদহে গ্রাম হবে শহর- এলজিআরডি প্রতিমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহে গ্রাম হবে শহর- এলজিআরডি প্রতিমন্ত্রী


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
শহরের নাগরির সুবিধা গ্রামের মানুষকে দেওয়ার জন্য কর্মপরিকল্পনা তৈরী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, গ্রাম হবে শহর শ্লোগানটি মুলত গ্রামের মানুষ শহরের সকল নাগরিক সুবিধা পাবে। গ্রাম যদি শহর হয় তাহলে গ্রাম নষ্ট হয়ে যাবে। গ্রামের একটি নিজস্ব ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, সাংস্কৃতি আছে, নির্মল বাতাস আছে। এটা কিন্তু নষ্ট করা যাবে না। তাই বলা হচ্ছে গ্রামের মানুষকে শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে। ইতিমধ্যে এ নিয়ে মিটিং হয়েছে। কর্মপরিকল্পনা বিশ্লেষণ ও যাচাই বাছাই শেষে প্রধানমন্ত্রীকে জানিয়ে আমরা কাজ শুরু করব। তিনি বলেন, এটা নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। তিনি গতবার বলেছিলেন শতভাগ বিদ্যুতায়ন করা হবে, বাংলাদেশকে ডিজিটাল করা হবে তা কিন্তু তিনি করে দেখিয়েছেন। তাই গ্রামের মানুষের শহুরে সুযোগ সুবিধা দেওয়ার জন্য পর্যাপ্ত বাজেট আছে। এটাও তিনি বাস্তবায়ন করবেন। এর আগে তিনি ঝিনাইদহ পৌরসভা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেন। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ