News Bangla 24 BD | জয়দেবপুর জংশনে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু - News Bangla 24 BD
News Head

জয়দেবপুর জংশনে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু


 গাজীপুরের জয়দেবপুর জংশনে ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত মমিন উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের পুত্র। তিনি ঢাকার ‘দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ কাজ করতেন। বৃহস্পতিবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো: শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার সকাল পৌণে ৭টার দিকে জংশনের রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন প্রকৌশলী মমিন উদ্দিন। এ সময় ঢাকাগামী নীল সাগর ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
নিহতের পিতা মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, মমিন উদ্দিন জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্লাটে থাকতেন। তিনি বিএসসি প্রকৌশলী ছিলেন। ২/৩ বছর বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ