গাজীপুরে জজ, ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক চক্র গ্রেফতার
খবর বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত প্রতারকচক্র, ছিনতাইকারী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
কিছুদিন পুর্বে জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট র্যাব ১ কে জানান যে, একটি প্রতারক চক্র তারা নিজেদেরকে জেলা প্রশাসক, জেলা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বড় বড় কলকারখানা মালিকদের মোবাইল কোর্টের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা লাশ সৎকার করবে বলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। ইহাতে বিচার বিভাগ সহ সরকারী প্রশাসনের চরম ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মহোদয় এই চক্রকে গ্রেফারের জন্য র্যাব-পুলিশের সাহায্য চান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানাধীন বাইমাইল হাজী কলোনী সাকিনস্থ জনৈক নুরুল ইসলাম এর ছয়তলা বাসার তৃতীয় তলার পশ্চিম পাশে ফ্লাটে ভূয়া জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর একটি চক্র অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর, কোনাবাড়ী থানাধীন বাইমাইল হাজী কলোনী সাকিনস্থ জনৈক নুরুল ইসলাম এর ছয়তলা বাসার তৃতীয় তলার পশ্চিম পাশে ফ্লাটে অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর সময় সক্রিয় সদস্য ১। মোঃ মাসুদ রানা (৩৫),পিতা-মোঃ শাহজাহান, ২। মোছাঃ গুলশান আরা লিজা(২৮), স্বামী-মোঃ মাসুদ রানা(৩৫),উভয় সাং-বলিভদ্র ,থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল এ/পি-সাং-কল¤ি¦য়া(কফিল উদ্দিন সরকারের বাড়ীর ভাড়াটিয়া),থানা-কোনাবাড়ী, জিএমপি-গাজীপুর, ৩। মোঃ রাজু আহম্মেদ(৪০), পিতা-মৃত নাজির হোসেন, ৪। মোঃ আকলিমা আক্তার(২৫), স্বামী-মোঃ রাজু আহম্মেদ(৪০),উভয় সাং-মাটিকাটা,থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-বাইমাইল(হাজী নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া),থানা-কোনাবাড়ী, জিএমপি-গাজীপুর, ৫। মোছাঃ তাছলিমা খাতুন, পিতা-মোঃ মোসলেম উদ্দিন সরদার, মাতা-মোঃ আলেয়া বেগম, সাং-ভারেলা খাঁপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এ/পি-সাং-মনিপুর বাজার, মাসুমা গেইট(মেডামের বাড়ীর ভাড়াটিয়া), হোতাপাড়া, জয়দেবপুর, গাজীপুরদেরকে ১৪ টি মোবাইল ফোন এবং নগদ ৪,০০০/-টাকা সহ হাতে নাতে গ্রেফতার করেছে।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে এই প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং জানায় যে, তারা নিজেদেরকে বিভিন্ন সময় ভূয়া জেলা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের মেয়র,জেলা প্রশাসক, সিভিল সার্জন, উর্ধ্বতন বন কর্মকর্তা, ম্যানেজার জাতীয় ভাওয়াল উদ্যান, বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী, ও বেসরকারী কর্মকর্তাদের বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। উক্ত প্রতারক চক্রের সদস্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে এবং এদের প্রত্যেকেরই ০৭ থেকে ০৮ টা করে বিকাশ নম্বর রয়েছে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা সবাই একই পন্থায় বিভিন্ন সরকারী ও বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর সংগ্রহ করে, কখনো চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট, কখনো জেলা প্রশাসক,কখনো জেলা জজ, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মিল কারখানার মালিক এবং নিরীহ মানুষদেরকে হয়রানী করে আসছে। গ্রাহকদেরকে ফোন করে তারা তাদের নিকট আত্মীয়দের বিপদের কথা বলে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে।
ধৃত আসামীরা এই প্রতারনামূলক কাজ দীর্ঘদিন যাবৎ করে আসছে। তাদের এই প্রতারণার মাধ্যমে প্রাপ্ত টাকা বিকাশের মাধ্যমে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেয়।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 