একাদশ সংসদের এমপিদের বৈধতা নিয়ে রিট খারিজ
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালত বলেছে, সংসদ সদস্যদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ৩ জানুয়ারি শপথ নেন। শপথ নিলেও একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে ৩০ জানুয়ারি।
আর সংবিধান অনুযায়ী সংসদ বসার দিন থেকে এমপিরা কার্যভার গ্রহণ করেছে বলে এতে উল্লেখ করা হয়েছে। সংবিধান অনুযায়ী এখানে আইনের ব্যতয় হয়নি।
আদালত বলেছে, সংসদ অধিবেশন শুরু আগে শপথ নেয়ার মূখ্য উদ্দেশ্য হচ্ছে সরকার গঠনের সুবিধার্থে। কারণ রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধানকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে থাকেন। এ কারণে এমপিরা আগে শপথ নেওয়ায় সংসদ অধিবেশন শুরুর আগে সরকার গঠন করা হয়ে থাকে। অতএব রিট আবেদনটি সরাসরি খারিজ করা হলো।
দশম সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদের এমপিদের শপথ নেয়া সংবিধান পরিপন্থী দাবি করে হাইকোর্টে রিট করেন তাহেরুল ইসলাম তৌহিদ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 