News Bangla 24 BD | গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৪ দিন ব্যাপি কর্মসূচী ঘোষণা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৪ দিন ব্যাপি কর্মসূচী ঘোষণা


গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ দিন ব্যাপি কর্মসূচী ঘোষনা করা হয়েছে। প্রথম দিন আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল (এম জে এফ)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা কে.এস জোহা, লায়ন আব্দুল মজিদ খান, কবি আবু নাসির খান তপন, অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সবুজ, আক্তার হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত করেন প্রধান অতিথি লায়ন মোঃ গণি মিয়া বাবুল।

আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এম. এ. ফরিদ। আগামী ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় রথখোলাস্থ শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ