গাজীপুর মেট্রোপলিটন সদর থানার বিশেষ অভিযানে ৮০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার : ১
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর যুদ্ধ ঘোষণা করে বলেন, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নয়, মাদক বিক্রয় ও নিয়ন্ত্রণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এজন্য চাই সর্বমহলের পরামর্শ ও সহযোগীতা।
জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধরের নির্দেশে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই অমল চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও ক্রাইম জোন হিসেবে চিহ্নিত টেক কাথোরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের বাড়ির পাশে অভিযান চালায়। এসময় মাদক বিক্রয়কারী সন্দেহে আজিজুর নামের এক যুবককে পাকড়াও করে। পুলিশের চ্যালেঞ্জ ও জিজ্ঞাসাবাদে তার দখল থেকে মোট ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ৪ টি নীল রঙ্গের জিপারের ভিতর যার প্রতি প্যাকেটে ২০০ পিস করে ছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে গাজীপুর সদর থানা টেক কাথোরা মহিসান বাড়ীর মোঃ রমজান আলীর পুত্র মোঃ আজিজুর রহমান (২৪)। এ ব্যাপারে সদর থানায় ১৩(৩)২০১৯ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ৪১ মামলা হয়েছে। পুলিশ আজিজুর রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
জিএমপি কমিশনার স্যারের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সদর থানা ক্রাইম জোন ও মাদক জোন হিসেবে চিহ্নিত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি সমীর চন্দ্র সূত্রধর।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা 