টঙ্গীতে মরহুম গণি মিয়ার স্মরণসভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
রোববার টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলস্ প্রাঙ্গণে জাতীয় শ্রমিকলীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব গণি মিয়ার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিউ মন্নু ফাইন কটন মিলস্ এর চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিউ মেঘনা টেক্সটাইল মিলস্ এর চেয়ারম্যান জাহিদ আল মামুন, শ্রমিক নেতা আব্দুল কাদির, মো. সাইফুল ইসলাম ও মরহুম গণি মিয়ার সন্তান ও উত্তরসূরী মো. হারুন-অর-রশিদ প্রমুখ। বক্তারা বলেন, মরহুম গণি মিয়া একজন আদর্শ শ্রমিক নেতা ছিলেন। তিনি সর্বক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কাজ করে গেছেন। বক্তারা আরো বলেন, গণি মিয়া শহীদ আহসান উলাøাহ মাস্টারের সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত মন্নু ফাইন কটন মিলটি শ্রমিকদের মালিকানায় রূপান্তরিত হয়। বর্তমানে শ্রমিকরা মালিকানা শর্তে উক্ত মিলটি পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে মরহুম গণি মিয়াসহ মিলের বিগত দিনে যে শ্রমিকরা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও পরে তবারক বিতরণ করা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 