গাজীপুরে ইটভাটার শ্রমিকদের অজ্ঞান করে মোবাইল ও টাকা নিয়ে চম্পট
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি ইটভাটার ১০ শ্রমিককে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে মোবাইল সেট ও নগদ টাকা লুটে নিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ডুবাইল এলাকার একতা ইটভাটায় ঘটনাটি ঘটেছে । রোববার সকালে অসুস্থ্য শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ্য শ্রমিকরা হলেন- বাবলু, আলাউদ্দিন, টুটুল , শহিদ শেখ , আ. লতিফ , মো. জিল্লুর , সোহান, আব্দুর রহমান, রিংকু ও আনিসুর রহমান ।
একতা ইট ভাটার ম্যানেজার শফিকুল ইসলাম জানান, রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিলে তাদের খোঁজ নিয়ে ইটভাটায় অসুস্থ্য অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি আরো জানান, শনিবার রাতে শ্রমিকরা ঘুমালে কয়েকজন অজ্ঞাত দূর্বৃত্ত ইটভাটায় শ্রমিকদের বেড়া দিয়ে তেরি শোয়ার ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে। এতে তারা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়লে সঙ্গে থাকা অন্তত ১০টা মোবাইল সেট ও নগদ ৮/৯ হাজার টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে তাদের অসুস্থ্য অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 