গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ ও মালিককে গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের পূবাইল এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রি লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ ও কারখানার মালিককে দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. বজলুর রহমান বাছিরের সভাপতিত্বে পূবাইল রেলক্রসিং এলাকায় স্থানীয় শ্রমিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ নেতা ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাজীপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি । বক্তারা দায়ীদের দ্রুত বিচার ও নিহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন। এর আগে ঘটনাস্থলে মহিলা শ্রমিকলীগ বিক্ষোভ মিছিল করেছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিকেল ইন্ডষ্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণে টিনসেডের ওই কারখানার চালসহ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এসময় কারখানার পার্শ¦বর্তী জয়দেবপুর-পূবাইল সড়কে দিয়ে যাবার সময় অটোরিকশা যাত্রী স্কুল শিক্ষিকাসহ ৮ জন মারা যান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 