News Bangla 24 BD | অবশেষে টঙ্গীতে শতাধিক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে টঙ্গীতে শতাধিক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন


গাজীপুর প্রতিনিধি
অবশেষে টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ১জন শিক্ষার্থী জীবনের একটি বছর হারিয়েছেন। তারা রোববার দুপুরে প্রবেশ পত্র হাতে পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলেছেন। শিক্ষার্থীরা পরীক্ষার প্রবেশ পত্রের দাবিতে গত শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ে একত্রিত হয়ে বিক্ষোভ করে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
জানা গেছে, টঙ্গীর মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য এ বিদ্যালয়ের মাধ্যমে ফরম পুরন করেছে। গত শনিবার সন্ধ্যা পযর্ন্ত তারা পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রবেশ পত্র পায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই তাদের প্রবেশপত্র দেই দিচ্ছি করছে বলে তারা অভিযোগ করেন। রোববার টঙ্গীর অন্য একটি বিদ্যালয়ের নামে তাদের পরীক্ষায় অংশ গ্রহনের প্রবেশ পত্র তারা হাতে পেয়েছেন। তবে সহপাঠি একজনের প্রবেশপত্র না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষককে ঘেরাও করে। পরে ওই শিক্ষার্থীর আগামি বছরের পরীক্ষার সকল দায়িত্ব প্রধান শিক্ষক নিলে তারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে বিদ্যালয় প্রঙ্গন ত্যাগ করে। এব্যপারে প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন,হঠাৎ শিক্ষা বোর্ড থেকে তাদের প্রতিষ্ঠানের রেজিষ্টেশনের উপর নিষেধ করায় এ ধলনের দুভোগে পড়তে হয়েছে। ফলে বোর্ডেও অনুমতি সাপেক্ষে ধুমকেতু উচ্চ বিদ্যালয়ের নামে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও ফরম পুরন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ