ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহঃ
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ফাতেমা-তুজ জোহরা, সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারন সম্পাদক আশরাফুল আলম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রোকনুজ্জামান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার কেবি। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব। আলোচনা সভা শেষে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদনের লক্ষ্যে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সদর উপজেলার সাড়ে ১৩’শ ১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ২৫ কেজি করে সার ও ৫ কেজি করে বীজ দেয়া হয়।

নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল
শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা
নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ 