News Bangla 24 BD | সাংবাদিক শামীমের অবস্থার অবনতি, দোয়া কামনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক শামীমের অবস্থার অবনতি, দোয়া কামনা


ছাদ থেকে পড়ে গুরুতর আহত বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সিলেট ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভারত থেকে গত ১১ জানুয়ারি চিকিৎসা শেষে দেশে ফেরার পর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও রোববার থেকে অবস্থার আবারো অবনতি হয়েছে। ফলোআপ চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকায় যাচ্ছেন তিনি। স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক্স সার্জনের তত্ত¡াবধানে তিনি চিকিৎসা নিবেন।
সাংবাদিক শামসুল ইসলাম শামীম জানান, গতবছরের ১৫ ডিসেম্বর বিকেলে নগরীর মেন্দিবাগস্থ বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের বেশিরভাগ অংশ থেতলে যায়। ডান হাত ও বাম কাঁধেও আঘাত পান। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারত যান তিনি। চিকিৎসা শেষে ১১ জানুয়ারি তিনি দেশে ফেরেন। ভারতের ডাক্তাররা পূর্ণ বিশ্রাম ও ২ মাস পর ফলোআপ চিকিৎসার জন্য বলেছেন। হঠাৎ করে রোববার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্কয়ার হাসপাতালের অর্তোপেডিক্স সার্জনের তত্ত¡াবধানে চিকিৎসার জন্য সোমবার ঢাকা যাচ্ছেন। তিনি তার আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ